| কবিতা | লাল বেনারসি শাড়ী |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২৬/০৩/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | বিরহ, সমসাময়িক, স্বাধীনতা |
আমাকে কেন এত ধিক্কার দেস তোরা
আমি ইচ্ছে করে কি
হবু স্বামীর জীবন বাতি
নেভানো দেখতে চেয়েছিলাম
আর কতকাল কাঁদতে হবে
লাল বেনারসি শাড়ির জন্যে
আশা কি পূর্ণতা হবে নাকো
লাল বেনারসি শাড়ি পরে
স্বামীর ঘরে যাওয়া
দুহাতে লাল মেহেদি স্বামীর পূর্ণতা
বধুনামের স্বীকৃতিটা
সন্তানের মা হওয়ার পূর্ণতা