কবিতা প্রথম প্রণয়(৩য়: ভাগ)
কবি পার্থ বসু
সময় MARCH 2023
লিখার স্থান BANGALORE, BHARAT,
কবিতার বিষয় অন্যান্য, প্রেম

মন আজ নহে বশে,
নীল গগনে ভাসে ,
এলো মেলো পাগলা
হাওয়া মনে বয়।
সব কিছু পিছে ফেলে,
মন আজ কোথা চলে,,
তোমাকে দেখিলে
তবে মন যে জুড়ায়।।

নিরালা এ দুপুরে
রুম ঝুম নূপুরে
প্রিয়া তুমি কোথা হতে
কোথা চলে যাও।
হৃদয়ের মাঝে এসো,
আমাকে যে ভালোবাসো,,
একবার এ কথাটি
আজ তুমি বলে দাও।।

আজ মন ঘরে রয় না,
দেরি আর সয় না,,
কখন আসবে তুমি
বল মোর আঙিনায়।
মন ভাবে দিবা নিশি,
প্রিয়া তুমি শ্রেয়সী,,
আজ কিশোর চিত্তে মম
জাগিল যে প্রথম প্রণয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments