কবিতা হয়তো আমিই শুধু (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৯ মার্চ, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

বুকের হারানো কোন চিরতরে ধন
কে খুঁজে অনেক দিন
সুখে বা কি ক্ষীণ হাহাকারে?
হয়তো আমিই শুধু ফুরিয়ে গেলাম
তোমারি তালাশে আয়ু
বাংলার লাখো দ্বারে দ্বারে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted