| কবিতা | আহত মন গাছের মতন |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৮ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
অনেক আহত মন
হয়ে যায় গাছের মতন!
নীরবে দাঁড়িয়ে থাকে মানুষেরই মাঝে
ক্ষনিক দেখলে কেউ
বুঝতে পারে না সেও
থেকেও সজাগ বসে ছায়া ঘেরা তল –
ক্যামনে অঝোরে তার নামে লোনাজল!
তর্জনী টেনে এ’ খেলা বিধাতাই খ্যালে
মনের গহীনে দিয়ে ব্যথাবাহী পোক,
ক্ষত’র কম্পনে কেউ হয় ফলবান
বুকে পেয়ে নীরবতা
কেউ সাজে সুনিবিড় জারুল অশোক।
হয়তো মানুষ গাছ এভাবেই মেল,
যেমন আকাশে হাসে নীরদের পাশে
আরেকটা ফের এসে হেরে গেলে শেষে
কালের আঘাতে এক হাসি-খুশি সোনালী বিকেল!