| কবিতা | এক অতৃপ্ত প্রাণ (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৬ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
যেখানে শালিক গায় গান
সেখানেই পাই তার প্রাণ
কখনও দেয় না ধরা ধীরে চলে হেঁটে আগে আগে,
ব্যাকুলে দিলেও জোরে ডাক
না থেমে অঙ্গুলি করে তাক
হয়তো নিজেরে আঁকে নীলিমায় ক্ষীণ অনুরাগে!