কবিতা কর্মগুণে শক্তি
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৩-১০-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

জীবন মানে জোয়ার ভাটা
বয়ে যাওয়া নদী,
কষ্টের পরে সুখটা পাবে
কর্ম সঠিক যদি।

জীবন তরী উত্তাল ঢেউয়ে
যাবো কুলে ভিড়ে।
দুখের সাগর পাড়ি দিয়ে
আসবো ফিরে নীড়ে।

ধেয়ে আসুক সব তরঙ্গ
যতো আমার পানে।
কঠিন দুর্বার পাড়ি দেবো
মনটা শুধু জানে ।

সদা কাজে থাকলে তবে
কর্মগুণে শক্তি।
সময় যদি সঠিক রাখো
মিলবে কাজে মুক্তি।

অলস ভাবে কাটাও সময়
ভুবন মাঝে দুখী,
সুখটা কিনে আনবে সবে
তবেই হবো সুখী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted