| কবিতা | শকুনের পীঠে ভর করে চলেছে সমকাল |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ৮ মার্চ ২০১৯ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রূপক |
শকুনের পীঠে ভর করে চলছে সমকাল
রাডারের চোখ ভাসে আসমানে!
আমরাও গায়ের চামড়াগুলো
গণ্ডারের সংস্করণে মুড়িয়ে নিচ্ছি-
কেননা ইতরশ্রেণীর প্রাণীগুলো আমাদের সহজাত!
অন্যত্র প্রতিদিন রাজন্যবর্গের
গালভরা হাসি উপভোগ করি,
এই হাসি বড়ই দূর্মূল্য!কিংবা পাপ!