কবিতা নারী দিবস
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

নারীর জীবন বড়ো কষ্টের
সহ্য করে—রয়,
সুখের চেয়ে দুঃখগুলো
তাঁরই বেশি—সয়।
➖>
বাপের বাড়ি শ্বশুর বাড়ি
কেহ আপন—নাই,
নেওয়ার চেয়ে দেয় যে বেশি
কষ্টে জীবন—তাই।
➖>
বুকের ভেতর কষ্ট পুষে
নারী বাঁধে—ঘর,
সুখের সাথে হয় না দেখা
আপন হয় যে—পর।
➖>
ঘরে বাহির নারীর লড়াই
শান্তি নাহি—হয়,
স্বামী সন্তান নাহি থাকলে
সমাজ চলতে—ভয়।
➖>
নারী দিবস হোকনা নারীর
প্রাপ্য সম্মান—পায়,
শ্রমের মূল্য পায় যে নারী
হোক অজ্ঞতা—ক্ষয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted