বাংলা কবিতা, কবি এমন এক অপরাধী কবিতা, কবি শৈলেশ্বর ঘোষ | কবিতা অঞ্চল
কবিতা কবি এমন এক অপরাধী
কবি শৈলেশ্বর ঘোষ

কবি এমন এক অপরাধী যার অপরাধবোধ নাই।
কবি এমন এক পাপী যার পাপবোধ নাই।
কবি এমন এক শরীরের অধিকারী
যার অঙ্গ-প্রত্যঙ্গ আছে
কিন্তু তাদের নির্দিষ্ট আকার নাই।
কবি এমন এক ধার্মিক যার কাছে
কবিতাই পৃথিবীর শেষ ধর্ম।
তিনি জানেন কবিতাই একমাত্র চেতনা যা মানুষকে
মুক্তির জগৎটি দেখাতে পারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments