| কবিতা | বিধির বিধান |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | মার্চ ২০২৩,দুপুর ১.২২মিনিট |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | অন্যান্য |
বিধির বিধান চললে তবে
আসবে মনে…. শান্তি,
বিধির বিধান নাহি মানলে
থাকবে মনে…. ভ্রান্তি।
➖>
বিধির বিধান সব মানুষের
উচিত বিশ্বাস….করা,
নিয়ম নীতি চললে তবে
জীবন হবে…..গড়া।
➖>
দ্বীনের পাল্লা করলে ভারী
থাকবে তুমি….সুখে,
মনের কলুষ মোচন করে
প্রভুর নাম নাও….মুখে।
➖>
দুঃখে সুখে গড়া জীবন
দুখের পাল্লা….ভারি,
ক্ষুদ্র জীবন মহৎ গড়ে
তবেই ভুবন….ছাড়ি।
➖>
সঠিক পথে চেষ্টা করলেই
হবে সফল….কামি,
অসৎ পথে চললে তবে
হবে বিপদ….ঘামি।।