| কবিতা | সৃষ্টির মাঝে |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | মার্চ ২০২৩,দুপুর ০২.৫৫মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | অন্যান্য |
লালন ফকির ও মীর মশাররফ
কুষ্টিয়ার দুই প্রাণ,
লেখালেখিতে আর মরমি সাধনায়
ছড়িয়েছে সর্ব ঘ্রাণ।
➖>
রবীন্দ্রনাথের গান ও কবিতায়
বিশ্ব বাংলা যে ময়,
গীতাঞ্জলির সৃষ্টির ধারায়
সাহিত্য সাধন জয়।
➖>
শত গুনীর জন্মে আজি আমারই
ধন্য এইনা যে মাটি,
মীর মশাররফ রবীন্দ্রনাথ
সৃষ্টিতে করছে খাঁটি।
➖>
মরমি সাধনার তকমায় লালন
চিনিয়েছে মানব জাত,
মানবের মাঝেতে ধর্মের দেয়াল
দূর করিলেন যে ঘাত।
➖>
সৃষ্টির মাঝেতে স্রষ্টা রয় বেঁচে
স্মরণীয় করে যে নাম,
লালন ফকির ও মীর মশাররফ
রবি ঠাকুর তার ধাম।।