কবিতা যে নিখোঁজ পরিচয় অভিমান করে চলে গেছে
কবি ইনান ইলহাম
কাব্যগ্রন্থ দুঃখজনক ফাঁদ: আত্মকেন্দ্রিক উত্তর হারিয়ে ফেলা মানুষের ক্ষতিগ্রস্ত ঘরে যে ফাঁদের উৎপত্তি
Review This Poem

বিভ্রমের উত্তর খুঁজলেই পাগল হয়ে যায় নির্দোষ প্রাণ,
দেখতে গিয়ে দেখা না পাবার মনঃকষ্টে অনেক গুলো প্রতিবিম্বে মানিয়ে নেওয়া জীবন পলাতকের মতো,
প্রথম বার খন্ডাংশ,
দ্বিতীয় বার ভরাট অস্তিত্ব,
তৃতীয় বার সাদা…. শূন্যতার রং বলে মনে হয়,
সাদা রং মিলিয়ে যেতে যেতে কি যেন হয়ে যায়,
বোঝা যায় না….
তারপর একদিন কিছুটা বুঝতে পারা যায়,
দ্বিতীয় দিন প্রতিবিম্ব সরিয়ে ফেলা যায়,
তৃতীয় দিন একেবারে কাছাকাছি গিয়ে থেমে যাওয়া…
‘তিন’ বেজোড় সংখ্যাটির সাথে তৃতীয় দিন তোমার দিকে তাকিয়ে পরিমিত হাসি,
আমার বাবা যখন যথেষ্ট টাকা না থাকায় দুঃখীত হাসি দিয়ে বলতেন,
“আব্বু, একটু কষ্ট করে এভাবে যাই, আসার সময়ে ইনশাআল্লাহ শা করে আরামসে চলে আসবো, একটা কোল্ড ড্রিঙ্ক কিনে দিই তোমাকে”

বস্তুত ভালোবাসার বিভ্রম নিয়েই হয়তো কবর মুখী হয় নির্দোষ প্রাণ,
উত্তর খুঁজলেই পাগল হয়ে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted