কবিতা স্পর্ধাহীন শরীর
কবি আতাউল হাকিম আরিফ
সময় ৫ মে ২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
Review This Poem

হিম হিম স্তব্ধতায় কেটে যায় কিছু মুহূর্ত,
সন্মুখে পাখিদের যৌনক্রিয়ায় দুলছে পলাশফুল।
দৃশ্যটা একেবারেই ভিন্নতর, যেমনটি
দুইযুগ পুরনো মৃন্ময়ীয় বুক এবং আমি,
সীতা পাহাড়ের গভীর অরণ্যে গোপন অভিসার!

বিকেল গড়িয়ে সূর্যটা নিভে গেলেও
দিয়াশলাই এর মতো জ্বলে ওঠে নারীর তাপ
কিংবা অজস্র চুম্বনের দাগ!
কবির বুকেও তেমনি জেগে ওঠে মৃন্ময়ীর
স্পর্ধাহীন শরীর, যোনীফুল, তুমুল বৃষ্টি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted