| কবিতা | খোকনের বিয়ে |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | মার্চ ২০২৩, বিকেল ৫.১৫মিনিট |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | অন্যান্য |
বিয়ে করতে যাবে খোকন
মাথায় পাগড়ি—পরে,
চার বেয়ারা পালকি কাঁধে
আছে পথটি—ধরে।
➖>
মা বলেছে কনের বাড়ি
কথা বলতে—মেপে,
তাই তো খোকন মুখে ধরে
রুমাল আছে—চেপে।
➖>
পাড়াপড়শি সবাই মিলে
গান ধরেছে—সুরে,
নতুন বৌয়ের ঘর যে সাজায়
খোকন লজ্জায়—দূরে।
➖>
খোকন সোনার বিয়ে খেতে
এলো ময়না—টিয়ে,
ঢোলের তালে বাঘমামা ও
হাজির সঙ্গী—নিয়ে।।