| কবিতা | বাসন্তী শুভেচ্ছা |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | মার্চ ২০২৩,দুপুর ১.০৭মিনিট |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | সমসাময়িক |
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ডালে—
সবুজ পাতারা দোলে হাওয়ার–তালে।
কুহু কুহু তানে কোকিল ডাকছে দূরে—
উদাস মনটা গান যে ধরেছে–সুরে।
➖>
দক্ষিণা বায়ু মনটা উদাস করে—
থাকতে না পারে হৃদয় বদ্ধ–ঘরে।
বাসন্তী রঙে প্রকৃতি যেন খেলে—
প্রেমিক হৃদয় শুভেচ্ছা দেয়–ডেলে।
➖>
ষোড়শী কন্যা আঁচল উড়িয়ে চলে—
নিজের সঙ্গে কত্তো কথা যে–বলে।
আম্রকাননে মন যে মাতানো ঘ্রাণে—
ভ্রমরা অলিতে দল বেঁধে ছোটে–প্রাণে।
➖>
নতুন পাতায় শিষ যে বাজিয়ে আজি—
প্রেমিক হৃদয় জানান দেয় যে–রাজি।
কাজের ফাঁকেতে ষোড়শী কন্যা সাজে—
জল যে ভরিতে পুকুর ঘাটেতে–সাঁঝে।
➖>
বসন্তেরই এমনি মধুর ক্ষণে—
জমা নাহি থাকে কোন কথা আজ–মনে।
বাসন্তী রঙে শুভেচ্ছা আজি নিও—
এই বসন্তে মনটা যত্নে–দিও।।