কবিতা ইচ্ছে করে(২)
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী রাত ১২.১৬ মিনিট
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বয়স যদি কমে যেত
হতাম ছোট্ট—খোকা,
সারাটাদিন খেলায় মাততাম
দিতাম পড়ায়—ধোঁকা।

বিকেল হলে ছুটতাম দলে
ওই না খেলার—মাঠে,
খেলা শেষে দিতাম যে ঝাঁপ
টলটল পুকুর—ঘাটে।

বৃষ্টি হলে কচুরপাতা
দিতাম মাথায়—তুলে,
কাদামাখা উঠান কোণে
খেলতাম ভয়টা—ভুলে।

জোছনা রাতে চাঁদের আলোয়
ধরতাম জোনাক—পোকা,
ঝড়ের রাতে আম কুড়াতাম
পড়তো যখন—থোকা।

ইচ্ছে করে ফিরতে আবার
মধুর ছোট্ট—বেলা,
ক্লাসের ফাঁকে মাঠে বসে
চলতো নানান—খেলা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted