কবিতা প্রিয় নেত্রীর জন্মদিনে-নতুন বাংলাদেশ
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২৮ সেপ্টেম্বর ২০১৯
উৎসর্গ জননেত্রী শেখ হাসিনা
লিখার স্থান সীতাকুণ্ড
সম্পৃক্ততা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে
কবিতার বিষয় রূপক
Review This Poem

গন্ধযুক্ত একটি বিশালাকার মাঠ হঠাৎ-ই সবুজবর্ণ ধারণ করলো
প্রচণ্ড উত্তাপ সরে গিয়ে ঝিরঝিরে বাতাস বইতে লাগলো
কোলাহলময় রূপ যৌবন ফিরে পেলো উদ্বেলিত মাঠ!
ঘোষিত ইশতেহারের পাতাগুলো-সমবেত মানুষের উষ্ণ আলিঙ্গন ছুঁয়ে……
পূর্ব দিগন্তে ফুটে উঠা আলোকরেখা-ক্রমশ উজ্জ্বল হতে হতে পশ্চিমের কুলে রংধনু জড়ালো।
পাখিগুলো সমস্বরে উড়তে লাগলো-মুক্ত আকাশে ডানা মেলে…..
ফুলেরা ফুটলো-ঘ্রাণতর্পণে আমজনতা।
শব্দরা যুক্ত হলো কবিতার ডায়েরীতে-
কবিতার নাম “নতুন বাংলাদেশ”

guest
0 Comments
Newest
Oldest Most Voted