কবিতা যৌবন হারায়
কবি আতাউল হাকিম আরিফ
সময় মে ২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
4/5 - (1 vote)

নক্ষত্রের মতো উজ্জ্বল, তেজী তোমার রূপ,
সৌরমণ্ডলের গতিবিধির মতো তুমিও দুর্বোধ্য
ঝড় তোলে, ফেনা উপচিয়ে এবং
উষ্ণতায় ভেতরে শিহরণ জাগাও…..

তোমার স্তনোস্ফীত বুক, তটিনী চোখ,
অঙ্গের তাপ
আমাকে বেশুমার ক্ষুধা জাগিয়ে দেয়!
কামরূপ-কামাক্ষার মন্ত্রবাণ-তন্ত্রবাপ
এক নিমিষেই উড়ে যায়….

অসন্তুষ্ট নদীর গহব্বরে স্নায়ু বশীভূত –
পরাজিত পুরুষ আমি, পুনরায় যৌবন হারায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted