| কবিতা | কতদিন দেখা হয়না |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | ফেব্রুয়ারি 2023 |
| উৎসর্গ | যে আমারে বানাইয়াছে কবি সেই কবিতাপ্রেমিকে |
| লিখার স্থান | ঢাকা বাংলাদেশ |
| কবিতার বিষয় | বিরহ |
কতদিন দেখা হয় না, দেখা হয় না আগের মতো
জমেছে অনেক, দেয়া হয় না আমার কবিতাগুলো
কতদিন রাখা হয় না হাত তোমার হাতে
বলা হয় না মনের কথা গুলো।
প্রতিক্ষায় থাকি, কখন উঠবে রবি, হবে সকাল
দেখা হবে মোর প্রিয়ার সাথে
বলবো মনের কথা গুলো বুনেছি যেগুলো
একা একা নি:সঙ্গ রাতে।