কবিতা বসন্ত বরণ
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩,রাত ৯.৩৪মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় সমসাময়িক

প্রকৃতি সেজেছে নতুন সাজে;
শীতের বিদায়ী বার্তায়,
বসন্তের আগমনী হাওয়ায়|

কৃষ্ণচূড়া রাধাচূড়ায় বেজেছে মাতম;
বসন্তের ঝিরিঝিরি মিষ্টি হাওয়ায়|

কচি পাতায় সেজেছে ডালপালা;
প্রকৃতির কি অপরূপ,
সৌন্দর্য্যের বিচিত্র মায়ায়|

শিমুল পলাশ ফুলে লেগেছে আগুন;
এই যেন প্রকৃতিতে,
বসন্তের আগমন জানান দিয়ে যায়|

আম্রকাননে মুকুলের মৌ মৌ গন্ধে;
মাতোয়ারা চারদিক,
সেই এক অপরূপ সৌন্দর্য্যের ছোঁয়ায়|

কোকিলের কুহু কুহু ডাকে;
বসন্ত ঋতু নিজেকে খুঁজে পায়|

বসন্তের নবীন আনন্দে;
জীবনের হৃদয় দুয়ার যায় খুলে|

শীতের জীর্ণ সাজ ফেলে;
প্রকৃতি সাজে এক নবরূপে|

বারো মাসে তেরো পার্বণ;
এর দেশ এই বাংলা|

বাঙালির সুখ দুঃখের জীবন যেন;
প্রকৃতির বিচিত্র মায়ায় থাকে ঘেরা|

ভালোবাসা মোড়ানো ঋতু রঙে;
বাসন্তী রঙের শাড়িতে সাজে,
বাঙালি ললনা|

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে;
শীতার্ত প্রকৃতির ঘুম ভাঙিয়ে;
প্রকৃতি হয়ে ওঠে,
এভাবেই ঋতুরাজের রঙ্গশালা||

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments