কবিতা হালের দাবি
কবি ইমামুল ইসলাম মুরাদ
সময় ১৮-০৭-২০২২ খ্রিস্টাব্দ, রাত্রিবেলা।
লিখার স্থান জালালাবাদ, সিলেট।
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

আমি,আমার গণতান্ত্রিক অধিকার চাই!
আমি নিরাপত্তা চাই! আমার যান-মালের –
নিরাপদ জীবন আর ব্যাংকে সংরক্ষিত আমানতের সুরক্ষা;

আমি নাররিকত্বের সুষ্ঠু সুবিন্যস্ত সুবিধা চাই!
কালু মিয়ার বিকলাঙ্গ কন্যার প্রতিবন্ধী ভাতা,
অশীতি-উর্ধ্ব বৃদ্ধের বয়স্ক ভাতা,সায়রা বানুর
বিধবা ভাতা, মিসেস কোরেশীর রিটায়ার্ড ভাতা।
আমি সনদ চাই!
শুধু একাডেমিক সনদ নয় ;প্রতিটি যুবকের বেকারত্বহীনতার সনদ।

আমি অনুমোদন চাই!
ভূমিহীন মরম আলীর, খাস জমি বন্দোবস্ত নথির!

আমি নিষ্পত্তি চাই!
যীশু খ্রীষ্টের রক্তাক্ত ছবির মতো ঝুলন্ত আদালতের ঐ সব মোকাদ্দমার।

আমি জরিমানা চাই !
ভেজাল মিশ্রিত অসাধু খাদ্য ব্যবসায়ীর মতো
আজকের শিক্ষা ও চিকিৎসা ব্যবসায়ীর।

আমি ন্যায্য মূল্য চাই!
কৃষকের ফসলের আর শ্রমিকের স্বেদজলের!

আমি একটি প্রজ্ঞাপন চাই!
অকুশল প্রকৌশলীর, অদক্ষ চিকিৎসকের,
আদর্শচ্যুত শিক্ষকের,ঘুষখোর সান্ত্রীর –
আর অযোগ্য-অপটু আমলার সাসপেন্ড পত্রের।

আমি অগ্নিসাৎ চাই!
ভুয়া মিডিয়ার ছাপা খানায়,
ঘুষের আখড়া খ্যাত প্রতিটি দপ্তরে দপ্তরে !

আমি ফাসি চাই!
জনতার সম্মুখে মঞ্চ কম্পিত করে মিথ্যা ভাষন দাতা ঐসব ভণ্ড নেতার!

প্রথম প্রকাশ ২৯-০৭-২০২২ খ্রিস্টাব্দে দৈনিক জনকন্ঠ পত্রিকায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted