কবিতা প্রেমিকার স্তন যুগলের চেয়েও সুন্দর!
কবি আতাউল হাকিম আরিফ
সময় ফেব্রুয়ারী ২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আমার ভাষা,আমার দেশ এক ও অভিন্ন
দুটোতেই সাদা আলো ছড়িয়ে পড়ে,
সৃষ্টি হয় অপরূপ গান!
প্রতিদিন স্বপ্নের দরোজা খুলে,
চোখ জুড়ে ডানা মেলে বিস্তৃত সুন্দর!
এই যেনো চোখের কক্ষপথে জেগে ওঠা রক্তিম সূর্য!
আমি দৃঢ়ভাবেই বলছি আমার ভাষা ও দেশ
প্রেমিকার স্তন যুগলের চেয়েও সুন্দর!
বৃষ্টির ফোঁটার চেয়েও সুন্দর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted