কবিতা ভুল স্বপ্ন
কবি আতাউল হাকিম আরিফ
সময় এপ্রিল ২০১৮
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

ঘুমুচ্ছি,
নিঃশব্দ আমি-
স্বপ্ন দেখছি….

হ্যাঁ,
তুমিইতো….
সেই-স্বপ্নদেবী!
স্নিগ্ধ, সুরভিত-

স্নানোৎসবে
মাতোয়ারা!

সত্যি বলছি
তোমার ঐ
যাদুমাখা শরীরে
আমার এই শরীর
স্পন্দিত!

কি আশ্চর্য!
ঘুম ভেঙ্গে গেলে দেখি…
তোমার অস্তিত্বই বিলীন।

আমার স্বপ্নরাও
হেঁটে হেঁটে চলে যায়
বহুদূর…

guest
0 Comments
Newest
Oldest Most Voted