| কবিতা | শৃগালের প্রতিবিম্ব |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রূপক |
পথচলায় ঘাসফুল মাড়িয়ে চলি
ঘাসফুলের ভাষা বুঝিনি কখনোই,
পদপিষ্টে পিঁপড়ের হন্তারক হই,
পিঁপড়েদের কান্না বুকে বাজেনা!
সময়ের খোসাবেধ করে বেরিয়ে আসে
গোখরো পরাণ, করাঘাতে ঝাঁজরি ছুটে,
রঙ্গমহলে সঙ্গমরত নটকীর নাট্যশালা
আয়নায় ভেসে উঠে শৃগালের প্রতিবিম্ব!