কবিতা মিথ্যে নয়তো সত্যি
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩, বিকেল ৩.২১মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় বিরহ

মিথ্যে নয়তো সত্যি বলছি আমি অনেক বদলে গেছি-----
তোমার দেয়া আঘাত সয়ে বাঁচতে আজি শিখে গেছি।
চিলেকোঠার ওই না ঘরে ছিলাম দু'জন ভালো জানি-----
তুমি কিংবা আমি সুখে-দুখে আগলে অনেক খানি।

নীল যে রঙের ওইনা শাড়ি হয়না পরা আপন মনে-----
ভুলে হয়তো গেছো জানি সুখে থাকার প্রতিটি ক্ষণে।
আষাঢ় শ্রাবণ ফাগুন মাসে মেঘলা বৃষ্টি কোকিল হয়ে-----
রাখালিয়ার বাঁশির সুরে হারাতো মন সকল ভয়ে।

বৃষ্টি আজি নামলে নামুক দু'টো চোখের উঠান কোণে-----
স্মৃতিগুলো যাক না ধুয়ে মনের কথা নাহি শোনে।
শেষ বিকেলের রৌদ্র ছায়ায় ডুবত যখন সূর্য পাটে -----
মান অভিমান সব যে ভুলে দু'জন বসতাম নদীর ঘাটে।

সুখের দিন যে যায় যে চলে দুঃখ নামের ওইনা ঘরে-----
ভাবুক মনটা তবু হারায় জীবন নামের গতি ধরে।
রেখো তুলে যত্ন করে তোমায় মাঝে আমায় ভুলে-----
পুরনো সব গল্পগুলো নতুন করে রাখলাম তুলে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments