কবিতা একখন্ড মাটিতে শুয়ে আছি
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ দাসখতে লাথি মারি
সময় জানুয়ারি ২০১৯
লিখার স্থান গাজীপুর
কবিতার বিষয় রূপক
Review This Poem

কেবলি একখন্ড মাটিতে শুয়ে আছি,
সবুজ ঘাস নেই, মাদুর নেই
এই মাটি নীরব,হিমশীতল
একটিও ঘড়ি নেই, নৃত্যকলা নেই।

কবিতার পাতাগুলো ঝরে গেছে।
উড়ে যায় ঋতুচক্র,
লাল,নীল,হলুদরঙা ফুলগুলো,
স্বপ্নরাও উড়ে যায়…

তবুও খুঁজে পাই
প্রাগৈতিহাসিক যুগের একখন্ড পাথর,
অদ্ভুত আঁকিবুঁকি,
চিত্রকলা এবং প্রেমিকার মুখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted