| কবিতা | তুমি-আমি আছি নিরাবরণ শুষ্কতায় |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ফেব্রুয়ারী ২০২১ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | প্রকৃতি |
এক আঁজলা পানি খাওয়ায় দাও
দিলদরিয়া ভালবাসা দিমু তোমায়….
ওগো,আঁজলা পানি কোথায় পাবো?
সোয়ারিঘাট,রাজাঘাট,বালুঘাট,বাদামতলী
গলুই গলুই গ্যাঞ্জাম…..
বুড়িগঙ্গার তীরে এখন শুধুই গন্ধ ভাসে!
নদীরবুকে ঢেউ নেই,ভালবাসার বৈঠাও নেই
তুমি-আমি আছি ,নিরাবরণ শুষ্কতায়।