| কবিতা | এক টুকরো আলো |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| কাব্যগ্রন্থ | স্বপ্নের স্বপক্ষে দাঁড়িয়ে |
| সময় | ২০১৯ |
| উৎসর্গ | স্ত্রী |
| লিখার স্থান | কলাকান্দা, মতলব। |
| কবিতার বিষয় | প্রেম |
এক টুকরো আলো হঠাৎ-ই আমার বুক পকেটে
অত্যাশ্চর্য আনন্দে হুড়োহুড়ি করলাম কিছুক্ষণ
যৎকিঞ্চিত আলো-
আলোড়নে পিছুমোড়ায় বিদগ্ধ অতীত।
আমার বিস্মিত চোখ জোড়ায় ঢুকে গেছে কলাকান্দা গ্রাম।
সেখানে মৃত্তিকার বুকে জেগে উঠে সকাল।
সময়ের বিবর্তণে গ্রাবু খেলায়-জিতে যায় তোমার নাম।
বুক পকেটে এক টুকরো আলো তুমি,আলোর সমার্থক
একজন যৌবনবতী!