কবিতা যদি বুকে জড়িয়ে ধরো
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ দাসখতে লাথি মারি
সময় আগস্ট -২০১৮
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
2/5 - (1 vote)

ধরে নিলাম তোমার সৌন্দর্য ইউরেনিয়ামের খনির চাইতেও দামী
যেখানে ঢু- মারতে চাইবে তামাম পৃথিবীর পরাক্রমশালী ব্যক্তিবর্গ,
তুমি হবে লাসভেগাসের জুয়ার আসরের সবচাইতে বড়দান
কিংবা পেন্টাগনের যুদ্ধ জয়ের কৌশলে সবচাইতে বড় অস্ত্র!
তোমার রূপযৌবনে ভাসতে থাকবে আরব সাগরের তেল, এশিয়ার গ্যাস, আফ্রিকার সোনা এবং আমেরিকা ,রাশিয়ার কারখানায় উৎপাদিত রাসয়নিক, হাইড্রোসিল বোমা….
তুমিও হতে পারো তৃতীয় বিশ্বযুদ্ধের অন্যতম উৎসমুখ!
এইতো তোমার শক্তি,
মুহুর্তে রূপের আগুনে ছাইভস্ম করে দিতে পারো আমাকে,
তাতেও আমি রাজি,যদি একবার এসে বুকে জড়িয়ে ধরো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted