কবিতা ক্ষতবিক্ষত
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় রূপক
Review This Poem

আমার ঘরে দেয়ালটির গায়ে ক্ষতবিক্ষত চিহ্ন
খিড়কিগুলোও বেশ জংধরা।
মনে হচ্ছিল ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে
সন্মুখে তাকিয়ে আছে কয়েক জোড়া চোখ!
একখানা পুরোনো পোর্টাল আমার দিকে
তাকিয়ে আছে বিষন্ন দৃষ্টিতে
কন্ঠনালী বিদীর্ণ করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে
পরাজিতদের কাঠগড়ায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted