কবিতা পরিণাম
কবি মোহন দাস
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

তারপর দীর্ঘদিন কেউ কারোর খোঁজ রাখব না
রাস্তায় হঠাৎ করে দেখাও হবে না,
অনেকগুলো মাস, অনেকগুলো বছর কেটে যাবে ব্যস্ততায়

তারপর হঠাৎ করে একদিন স্টেশনে
কিংবা বাস স্টপে
অথবা পাড়ার মোড়ে
আমাদের ভুল ভেঙে যাবে এবং আমরা খেয়াল করব

স্বামী-সন্তান কিংবা স্ত্রী-সন্তান নিয়ে আমরা
কেউই সুখে নেই ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted