কবিতা অভিমানী ঝড়
কবি মোহন দাস
কবিতার বিষয় বিরহ
4/5 - (1 vote)

নিঝুম রাত্রি, কেউ কোথাও আর জেগে নেই
রাস্তার একটা কুকুর ডাকতে ডাকতে
ঘুমিয়ে পড়েছে এই একটু আগে,
গুটি কয়েক ঝিঁঝি পোকা ডেকে চলেছে এক নাগাড়ে,
দুটি জোনাকি ঘরের এদিক থেকে ওদিক ছুটে চলেছে শুধু

হে অভিমানী ঝড়, তুমি কার ঘরে শুয়ে আছ এখন
আমাকে তোলপাড় করে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted