কবিতা বাবা
কবি আতাউল হাকিম আরিফ
সময় এপ্রিল ২০২১
উৎসর্গ বাবা
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

প্রতিদিন আমার পাশে প্রচ্ছন্ন একটি ছায়া দাঁড়িয়ে থাকে
আলতো ছুঁয়ে দেয় আর্শিবাদের হাত!
তখনি আমার সত্ত্বায় জেগে ওঠে অলৌকিক শ্লোগান,
আমি গেয়ে যায় বিজয়ের গান!

সেই প্রচ্ছন্ন ছায়া- আমার বাবা!
আমার ভেতর অবিরত স্বপ্ন জাগায়,
ঐন্দ্রজালিক মন্ত্রণায় বাড়িয়ে দেয় সোনালী ভূখণ্ড!

সফেদ পাঞ্জাবি, শুভ্র দাড়ি, কোচকানো শরীর-
হৃদয় নিংড়ানো আত্মার ছায়াপথে….
আমিও ক্রমশঃ হয়ে উঠি আমার সন্তানের বাবা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted