কবিতা শবযাত্রার পেছনে হাঁটছে স্বপ্নচারী পথিক
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২০১৭
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় রূপক
Review This Poem

শবযাত্রার পেছনে হাঁটছে স্বপচারী পথিক
ক্ষত বিক্ষত জীবন ছবি!
সামন্তপ্রভুদের নব উত্থান,
পুঁজির দৌড়ঝাপ,
মেশিনবাজী তন্ত্রমন্ত্র,
হলুদরঙা চশমায় ঢেকে গেছে চোখ দুটো।

একখানা প্রতারক দর্শন-
উৎকট উত্তেজনায় ভর করছে রাজপথ,
মৃত্যু পথযাত্রী চেতনাবাহী একটি পতাকা,
সেদিকে দৃষ্টিবদ্ধ শকুনের চোখ!
প্রিয়তমাও আজ গঙ্গাজলে স্নান সেরে এসে বললো,
এই ভূমি কখনোয় শুদ্ধ হওয়ার নয়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted