| কবিতা | অতপর অধমগণ! |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| কাব্যগ্রন্থ | ভিউকার্ডের রমনীগণ, চন্দ্রবিন্দু প্রকাশন |
| সময় | মার্চ ২০১৯ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রূপক |
হুররম কিংবা মেহেরুননেছা হেরেম কূটনীতি কিংবা প্রাসাদ জয়ের নায়িকাগণ এবং এই সময়ে আমাদের সুশ্রী গৃহিণীদের মধ্যে মাঝেমাঝে মোলাকাত হয়!
আমরা অধমগণ মধু শুষে খাই, গন্ধ শুকি, অত;পর
ঢেঁকুর তুলতে তুলতে রূপের অতলে কিংবা দুই ইঞ্চি পরিমাণ জমির কর্ষনে,ঘর্ষণে নটিনী, তটিনীগণের তন্ত্রমন্ত্রে হেরে যায়;
হুররম কিংবা মেহেরুননেছাগণ পুনঃ পুনঃ জীবিত হইয়া আমাদের সুশ্রী গৃহিণীদের কবজ লাগিয়ে দেয়
অতপর; আমরা অধমগণ বিষবাষ্পে পতিত হই।