কবিতা স্বৈরাচার নিপাত যাক
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০-০১-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

জাতির মৌলিক অধিকার হায়
নিচ্ছে হরণ করে,
স্বৈরাচারের…. শোষণ জুলুম
চলছে সবার তরে।

লুটপাটের’ই রাজত্বে আজ
গরিব মানুষ কাঁদে,
দেশের মাঝে… মানুষগুলো
পড়ছে মরণ ফাঁদে।

স্বাধীন দেশে পরাধীন আজ
থাকবে কেনো জাতি?
লাঞ্ছনা আর পীড়ন চালায়
মারছে পেটে লাথি।

দেশের সম্পদ বিদেশ পাচার
করছে আজকে যারা,
স্বৈরাচারের……… ছদ্মবেশে
ফায়দা লুটছে … তারা।

অন্যায় জুলুম নির্যাতনের
মামলা যে আজ চলে,
জণগণের ……..প্রতিবাদে
আমলারা যে জ্বলে।

বিবেক বোধে জাগো মানব
সময় থাকতে আজি,
স্বৈরাচারির…… মুখোশ খুলতে
রাখো জীবন বাজি।

অন্যায় জুলুম আর নির্যাতন
ধিক্কার জানাই তবে,
স্বৈরাচারির শোষণের আজ
মুখোশ খুলতে হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted