| কবিতা | খোকার পণ |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ১৯-০১-২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | অন্যান্য |
খোকার জন্য ছড়া লিখতে
হচ্ছে কতই ভুল,
হুতোম প্যাচার মজার ছড়ায়
হতো ছড়ার ফুল।
মজার ছড়া পড়তো খোকা
হাতে নিয়ে বই,
ছড়ায় ছড়ায় সুবাস যে পাই
ওই টক মিষ্টি দই।
মিঠাই দেখে খাওয়ার লোভে
খোকার চোখে জল,
মায়ের হাতের আমিষ খাবার
দেহে পায় সে বল।
বইয়ে পাতায় রঙিন ফলের
নানান ছবি রয়,
পাতা উল্টে পাল্টে দেখতে
খোকার হয় না ভয় ।
বড়ো লিপির বর্ণ দেখলে
ভরে খোকার মন,
শিখতে গিয়ে বর্ণের নামটা
খোকা করে পণ।