কবিতা রুখে দাঁড়াও
কবি মোঃ রুহুল আমিন
সময় ২১-০৮-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

অন্যায় কারীর রুখে দিতে
এসো কলম ধরি ,
কলম জোরে আঘাত করে
তাদের ঘায়েল করি।

মানুষ নামের পশুগুলোর
দিবো মুখোশ খুলে,
দেশ ও জাতির শত্রু তারা
চড়ায় যেন শূলে।

লোপাট করে দেশের অর্থ
সাদা পোশাক পরে,
হোক প্রতিবাদ কলম দিয়ে
দেখি হাজত ঘরে।

রুখে দাঁড়াও বীরের মতো
কলম সৈনিক গণে,
মুখোশ খোলো অন্যায় কারীর
আগুন জ্বলুক মনে।

দেশে এখন তেল সালামি
অনেক গেছে বেড়ে,
অসৎ অর্থে কামাই করছে
গরিব মানুষ মেরে।

আমলা গণে মারছে পিষে
করছে বাড়ি গাড়ি,
বিপুল অর্থের মালিক হয়ে
দিচ্ছে বিদেশ পাড়ি।

নথি পত্রের আদান-প্রদান
করে নিয়ম মেনে,
ছাপোষা ওই কেরানি আজ
প্লট ও ফ্লাট সব কেনে।

ওদের চোখে আঙুল দিয়ে
দেখিয়ে দাও কবি,
কবির লেখায় উঠুক ফুটে
ওদের আসল ছবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted