| কবিতা | শিরোপা জয় |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২২-০৯-২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | অন্যান্য |
ফুটবল কাপে সাফ এশিয়ায়
সেরা মোদের দেশ,
ফুটবল জয়ে বিশ্বের মাঝে
সুনাম রটে বেশ।
সাফ এশিয়া শিরোপা জয়
চলছে জয়ের গান,
ফুটবল খেলায় বাঘিনীরা
রাখে বাংলার মান।
ফুটবল কাপে সেরার মুকুট
এইতো প্রথম বার,
বর্ণিল রূপ উঠলো ধ্বনি
বাংলায় জয়জয়কার।
বাংলার নারী সেরার সেরা
ফুটবলে আজ ভাই,
এমন খেতাব আনলো যারা
তাদের জবাব নাই।
জয়ের সম্মান আকাশচুম্বী
বিশ্বের মাঝে আজ,
চলছে আজি মোদের দেশে
রঙিন রঙের সাজ।
সাফ এশিয়া ফুটবল খেলায়
সেরা অর্জন জয়,
আসলো দেশে এশিয়া কাপ
দেখলো বিশ্ব-ময়।
ফুটবল পাগল দেশের মানুষ
এমন বিজয় চায়,
বিজয় নিয়ে গর্বের সাথে
শান্তি খুঁজে পায়।
সাফ এশিয়া ফুটবল কাপে
অতীত দুখের বীণ ,
বিজয় নিয়ে আসলো আজকে
সেই সোনালী দিন।