কবিতা সহকর্মীদের সাথে মিলন মেলায় ২০২৩
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

সহকর্মীদের সাথে মিলন মেলায়

চেনা অচেনা সহকর্মী তোমাদের আগমনে
আমরা আনন্দিত উৎসাহিত।

এই মিলন মেলায় তোমরা আমরা
নেতা হতে আসিনি।

এসেছি আমাদের সহকর্মীদের
মিলন মেলার দার উম্মেচন করতে।

অসহায় সহকর্মীদের প্রতি
যারা অত্যাচারের লিপ্ত
তাদের প্রতি হও হুশিয়ার।

তাদের মোকাবেলায় শক্ত ভাবে
দমন করার হাতিয়ার তৈরি কর।

সেই হাতিয়ার তাকেই দেওয়া হবে
যার হাতিয়ার বহন করার ক্ষমতা আছে

আমরা সত্য ন্যায়ের পথে চলি
হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি।

মিলে মিশে করব জয়
নিষ্ঠুর নির্দয়ের হবে পরাজয়।

মিলন মেলায় ছোট্ট এই কাব্য
ভুল হতে পারে।

ভূল শুধরিয়ে নিও
নিজ গুনে সহকর্মীবৃন্দরা।

আবার যেন ফিরে আসতে পারি
এই মিলন মেলায়।

সবার মঙ্গল কামনায়
বিদায়ের শেষ বুলি
ভাল থাকো সবাই
বিধাতার আর্শীবাদে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted