কবিতা হৃদপিণ্ড
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
Review This Poem

করিডোরে দাঁড়িয়ে এক ঝলক তোমাকে দেখেছি, ঋষির মতো নিস্পৃহ
অথচ তোমার চোখ দুটো ভীষণ ভাবে আলোড়িত করছে আমাকে!
জানি, নৃ-তত্ত্বের সমস্ত ব্যুহভেদ করেও তোমাকে আবিষ্কার করা সহজ নয়
তবুও আমার বিস্মিত চোখ জোড়া তোমাকে অবলোকন করছে,
নির্লজ্জের মতো উথলি উঠছে লালসার আহ্লাদ….
মুহূর্তেই হৃদ-পেয়ালায় জমে গেছে আরো একখন্ড হৃদপিণ্ড!

guest
0 Comments
Newest
Oldest Most Voted