কবিতা ক্ষয়িষ্ণু মহাকালের ছায়া
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আতাউল হাকিম আরিফ

সমকাল ভীষণভবে দূষিত, উলঙ্গ নারীর মতোই লজ্জাহীন
গন্ধযুক্ত বীর্যের ঘূর্ণিপাকে-শরীরের খাঁজে, ভাঁজে
উত্তপ্ত হতে থাকে স্নায়ুকোষ।
কোভিড-১৯ ভ্যারিয়েন্ট বদলের মতো উর্ধ্বশ্বাসে
ছুটে আসে ক্ষয়িষ্ণু মহাকালের ছায়া।

এই যেনো নীল অন্ধকার, মহাভৈরবীর অন্ধরমহল!
দুঃস্বপ্নের মূর্তিগুলো লোলজিহবা প্রসারিত করে শুষে নেয়
প্রেমিকার জঠরে বেড়ে উঠা প্রতিধ্বনি
কিংবা আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুত উত্তাল জনপদ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted