| কবিতা | প্রান্তজন হেঁটে যায়, ক্ষয়ে যায় |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| কবিতার বিষয় | রূপক |
——————————————–
পৃথিবীর বুকেপিঠে হাঁটছি,
কখনো চিরহরিৎ, কখনো অন্ধকারাবৃত…
গভীরতম কোনো দর্শনের কথা শোনা যায়,
মানুষগুলো যেনো একএকটি নোটিশ কিংবা কারখানায় উৎপাদিত রক্তকোষ!
প্রান্তজন হেঁটে যায়, ক্ষয়ে যায়… রক্তাক্ত প্রান্তরে পণ্যশালার দখল নিচ্ছে পুঁজিপতির দল।
কালোবিড়ালগুলো তখনো সমানে লেজ
নেড়ে নেড়ে চলেছে, মাঝেমাঝে গন্ধ শুকছে,
আমার আকাশে তখন বিকট শব্দে সাইরেন বেজে উঠেছে কিংবা শব্দবিভ্রম!এবং আমাকে
স্বপ্নের ভেতর বিপ্লববাদী একপুরুষ শুনিয়ে গেছে মিশ্রদর্শন হয়তোবা সে হতে পারে পুঁজির দালাল।