কবিতা দুঃসাহস
কবি আতাউল হাকিম আরিফ
সময় জুলাই-২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বিষন্ন ভ্রমণ শেষে
স্নানের পর রোদ্দুরে চিকচিক করা
তোমার মায়াবী চোখ দুটি
বুনে দিয়েছে আমার স্বপ্নের দুয়ার।

আজ বাতাসের মাতাল সরোবরে
তোমার ধূসর বাদামী রং মাখা শরীর
স্পর্শ করি তৃষ্ণার জলে,
ততক্ষণে হৃদয় গহীনে বাধা
সাঁকো ভেঙে চুরমার!

আমি না হয় বৃষ্টির বন্দনা করলাম
টর্নেডোর পূর্বাভাস ছিলো কিছুটা
কিন্তু মেয়ে-
তুমি কেন এতটা দুঃসাহস দেখালে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted