কবিতা পেটের ভেতর ঠোক্কর মারে ক্ষুধা
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২০২২
লিখার স্থান চট্টগ্রাম
সম্পৃক্ততা সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক দামের প্রেক্ষিতে লিখা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আমার পেটের ভেতর ঠোক্কর মারে ক্ষুধা,
শিরায় শিরায় জ্বলছে আগুন-
শতচ্ছিন্ন হৃদয়টাও যেনো আজ ধূসর মরুভূমি!

সিন্ডিকেট হোতাদের দৌরাত্ম্য
কপালের সমস্ত ঘাম দিয়েও আজ
প্রেয়সীর ঠোঁটেও জাগাতে পারিনা চুম্বন!
জননীর দেহ আজ বলহীন, অসার!
অনিশ্চিত সন্তানের ভবিতব্য!

এই মুহূর্তে আমি বড্ড উম্মাদ,
ধরে নিন পাগলা হাতি-
আমার পেটের ভেতর যখন ঠোক্কর মারে ক্ষুধা…
বিশ্বাস করুন-
দরবেশ বাবা থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র,
রক্তচোষা শয়তানগুলোর হাঁড়-মাংস সবটায়,
সবটায় আমি-এক নিমিষেই খেতে চাই!

হে রাষ্ট্র- আমার ক্ষুধা মিটিয়ে দাও,
নতুবা এই দেহে মিশিয়ে দাও হেমলক!

জলন্ত সূর্যটা নিভে যাক
ঘাসগুলো মুহূর্তেই হয়ে যাক মৃত!
আম জনতা নিপাত যাক-
শুধু বেঁচে থাকুক আমাদের ফন্দিবাজ-
নাখান্দারা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted