| কবিতা | ছেনি |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| কাব্যগ্রন্থ | এই শহরের চোখ হলুদ |
| সময় | ২০২০ |
| উৎসর্গ | শারমিন সরকার |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| সম্পৃক্ততা | স্ত্রী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ছেনি
——
নীলকমল আকাশের দিকে তাকিয়ে
কিংবা বাতাসের মর্মর ধ্বনিতে
আজো তোমার শিহরণটুকু খুঁজিফিরি!
সেই তুমি-যখন ছিলে পরিপূর্ণ যৌবনা,
আমরা দু-জন কোমল জোৎস্নায়
স্নানোদক উম্মাদনায় মেতে উঠতাম!
যদিও তোমার শিল্প সত্তার কাছে
আমাকে বলা যেতে পারে নিতান্তই কামারের ছেনি!
উত্তপ্ত লাল গালিচায় ঠাপ মেরে মেরে-
সুপ্রাচীন শব্দমালায় কোনো একদিন
রচিত করেছিলাম একখানা মহাকাব্য।