কবিতা ডাকচিঠি-১৪
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ ডাকচিঠি
সময় ১৩ই সেপ্টেম্বর ২০২১
উৎসর্গ কল্পনার প্রিয়তমা
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

অংশ-১৪

নেই আর কোনো আশা
সকল মনেই নিরাশ ভাষা।

তুমি স্বপ্ন দেখেছিলে কোনো একদিন
আমি প্রেমের শহরে ভিজেছিলাম সেদিন ,
দিন রাত্রি জাগিয়ে ছিলাম গহ্বরে।

প্রিয়তমা কোনো এক রোদ্দুর
শেষ বিকালের ট্রেনের জানালায় বসে
তাঁরে আমি দেখেছিলাম।
হেমন্ত রাত্রি বাহিরে ডাকবাক্সে
মেঘের -তারায় শিশির জমে।

দূরে পিরামিড বুকে সমাধি
নীলনদ বলে ভালোবাসা
প্রেম নয় তো সর্বনাশা।

বৃষ্টি আসলে বাড়ে ভালোবাসা
সোনালি রোদ্দুরে শুকিয়ে হৃদয়
সাগর জলে ভেসে ভেসে চলে।
ভোরের পাখি চরিত্র আনে
উপন্যাসের পাতায় পাতায়
জাগিয়ে রাত নিভিয়ে আলো।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted