কবিতা নীল ডায়েরির কবিতা-২৮
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় 7ST FEBRUARY 2022
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় প্রেম
Review This Poem

নীল ডায়েরির কবিতা-২৮
– অভিজিৎ হালদার
তাঁর কথা ছিল না আমার কারুণ্য
রুখতে চেয়েছিলাম স্থিরময় গতিকে
বিভীষিকার কারসাজি সাজিয়ে
বিবেচিত হয়েছিল বিবর্ণতা।

খুবই বিপজ্জনক ভাবে বাঁচলাম
হয়তো বুঝি না বাঁচলেই ভালো হতো
কেননা আধিক্য ছিল না আমার
সমুচিত হৃদয়ের অগ্রসরে।

জীর্ণ দেওয়ালে ধাক্কা খেয়ে
আচমকা আঘাত পেলাম,
ঐকান্তিক ওড়নার রোদে
স্বাদ জাগে বিষন্ন মনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted