বাংলা কবিতা, অল্টারনেটিভ কবিতা, কবি মারজুক রাসেল | কবিতা অঞ্চল
কবিতা অল্টারনেটিভ
কবি মারজুক রাসেল
4.4/5 - (222 votes)

তোমার দেখা পাচ্ছি না; তোমার দেড়-তলা বাড়িটাকে দেখতেছি। বাদামি পর্দা-উড়া-হালকা-খোলা জানলা দিয়ে যত ভেতরে দেখা যায়। ছাদে শুকাতে দেয়া কাপড় চোপড়, “ফিরোজা+পিংক” কম্বিনেশন ড্রেসে তোমাকে একদিন মর্কেটে দেখেছিলাম; ওই ড্রেসটা কি ভিজায় থাকে, শুকাইতে দাও না, ছায়াতে শুকাও ? গোপনে শুকাও ?

তোমার এলাকার হোটেলগুলায় নাশতা; দুপুর, রাতের খাবার, টং দোকানের চিনি-ছাড়া-কাঁচাপাতি-দুধ-বেশি-চা; চানাচুর, আপঝাপ, মিনারেল পানি, চুইংগাম, ক্যাকজ‍্যাক খাচ্ছি প্রসংসা করছি। তোমারে খাইতে পারতেছি না।

তোমার এলাকার রোদ, বৃষ্টি, ধোলিবালি, প‍্যাঁক, ময়লাটয়লা লাগায় বেড়াচ্ছি;তোমারে লাগানো হ‌ইয়েই উঠতেছে না, হবে …

তোমার এলাকা ছাইড়া যাচ্ছি;
তোমারে ছাড়ার ফিলিংস্ হচ্ছে, হোক –
আমি অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক !

guest
4 Comments
Newest
Oldest Most Voted
saas
saas
10 months ago

oslil kobita, ja ta ekdam,

Shahryar
Shahryar
Reply to  saas
10 months ago

Tmr opinion cdlam na

Estiyak Ahmed Shishir
Estiyak Ahmed Shishir
1 year ago

ওস্তাদ,, আপনার বিশাল ফ্যানবেসের মধ্যে,, আমি আপনার বিশাল ভক্ত

Sabbir hossain
Sabbir hossain
3 years ago

onk mojar cilo