| কবিতা | অপ্রয়োজনীয় প্রিয়জন |
| কবি | আহাম্মেদ জিসান |
কেমন শূন্যতা ঘিরে আছে চারপাশ
তবে এ নতুন না; পুরনো অবস্থা ও অভ্যাস
প্রয়োজনে অপ্রয়োজনীয় প্রিয় মানুষ টা যায় চলে
অপ্রয়োজনে কতজন আসে প্রয়োজনীয় হয়ে
লাভ কি তাতে ? যা হবার হয়েই গেছে
শূন্যতা যেকেই বসে; আঠার মত – কেমন কোষ্ঠী আঠা
একটা কালো দাগ- কিছু চুলকানি ও দেয় জ্বালা
আবার ! আমি আবার অপ্রয়োজনীয় প্রিয়কে খুজি; কারণ ছাড়া।
আমি বারবার ভূলে যাই প্রিয় ভাবা ও প্রিয়জন হারানোর বেদনা
তাই শিখি! আবার ভুলি। দূর্বল মস্তিষ্কের ধারণ ক্ষমতা অল্প
তাই ব্যর্থতার মালা পড়ে লিখি কাব্য; একটা মুখোশ পড়ার বাসনা
পরাজিত হৃদয়ে কবিতা আসেনা; শব্দরা যায় চলে
দূর্বল মস্তিষ্ক ভূল বোঝেনা ; লিখে অগোছালো গতিপথে।
এখন কেমন শূন্যতা নিয়ে বসে; অপ্রয়োজনীয় প্রিয়জনকে ভেবে
ফোনের স্ক্রিনের ব্রাইটনেসও অল্প-স্বল্প
পুরনো কথা ; পুরনো হাসিতে মেতে ভূলে গেছি
নতুন ভাবে কেমন করে হাসে। কোন বড় ঘটনাতেও কাঁপেনা আর বুক
কেমন অবোধ; অনুভূতিহীন অনুভব। উদ্ভট চিন্তায় মেতে
ভূলে যাই আমার স্বরূপ; নিজেকেই ভিন্ন লাগে
কেমন ছিলাম কেমন হলাম ভেবে ;
এক হাসি-কান্না-অপরাধ-লজ্জার চাদর মাখা বিদঘুটে হাসি আসে।
তবু ঐ অপ্রয়োজনীয় প্রিয়জনকেই মনে পড়ে।